ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জ-১ আসনের আলোচনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুখলিছুর রহমান

হবিগঞ্জ-১ আসনের আলোচনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুখলিছুর রহমান


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


হবিগঞ্জ-১ আসনের আলোচনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুখলিছুর রহমান

সিলেট: হবিগঞ্জ-১ ( নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মখলিছুর রহমান নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও শোডাউন করে অল্পদিনেই আলোচনায় এসেছেন । বিএনপির ১০জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে তিনি এখন অন্যতম আলোচনায় রয়েছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ ১ (বাহুবল ও নবীগঞ্জ) নির্বাচনী আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মখলিছুর রহমান। গত কয়েক দিন ধরে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার জিউর আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান তুলে দেন তিনি। একইসঙ্গে নির্ভয়ে পূজা উদযাপনের কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলার আহবায়ক মো: যোসেফ বখত চৌধুরী, সদস্য সচিব মো: রোমান আহমেদ ও বাহুবল উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: তজমুল হোসেন নেতৃত্বে নেতাকর্মীরা।

এছাড়াও তিনি নবীগঞ্জ ও বাহুবলের কয়েকটি ইউনিয়নে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ গণসংযোগ করেন । এসময় সাধারণ মানুসের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগে দুটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এরমধ্যে নবীগঞ্জ উপজেলার আহবায়ক মো: যোসেফ বখত চৌধুরী, সদস্য সচিব মো: রোমান আহমেদ, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মো. আব্দুল বাছিত লিংকন, সাবেক সভাপতি মুহিবুল ইসলাম শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, বাহুবল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ১নং স্নানঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম শরিফ চৌধুরী জুয়েল, ৫নং লামাতাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক আহমেদ, ৭নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিকুর ইসলাম চৌধুরি ফারুক, ৬নং মিরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া, ১নং স্নানঘাট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন, ৭নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া, ১নং স্নানঘাট ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, খন্দকার মন্জুর, সোয়েব আহমেদ, শেখ সালেহ আহমেদ, নয়ন আহমেদ, তরমুজ আলী, ফজলু মিয়া, জুয়েল প্রমুখ।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:৩৭:৪৬   ১৭২ বার পঠিত  |