ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় মৎস্য অভিযানে এক জেলে আটক

মনপুরায় মৎস্য অভিযানে এক জেলে আটক


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


মনপুরায় মৎস্য অভিযানে এক জেলে আটক

ভোলা: মনপুরায় মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালিয়ে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাত ১০ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ওই জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলে উপজেলার হাজীর হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীর চর এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে মোঃ ইউসুফ মাঝী।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে অভিযান পরিচালনা করে মৎস্য অফিস। উপজেলার হাজীর হাট ইউনিয়ন সংলগ্ন চরফৈজুদ্দিন গ্রামের মফিজের হালট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় একটি জেলে নৌকাকে ধাওয়া করে তারা।

এসময় নৌকাটি ভূঁইয়ার হাট স্লুইজ গেইট এলাকায় পৌছালে স্থানীয় মহিলা পুরুষসহ শতাধিক মানুষ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও লগি দিয়ে আঘাত করে। খবর পেয়ে মনপুরা নৌ কন্টিনজেন্ট থেকে নৌ-বাহিনীর সদস্যরা এসে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে মৎস্য বিভাগের নৌকায় থাকা দুই মাঝী আহত হয়।

এসময় নৌ-বাহিনীর সদস্যরা ওই মাছধরা নৌকার মাঝী ইউসুফকে আটক করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে আমাদের মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে এক জেলেকে আটক করেছে। এব্যাপারে থানায় নিয়মিত মামলার পস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৭:১৯   ৪১০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ