ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে এশিয়া ডিজিটাল আই সেন্টারে চিকিৎসার নামে নয় ছয়

বাউফলে এশিয়া ডিজিটাল আই সেন্টারে চিকিৎসার নামে নয় ছয়


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


বাউফলে এশিয়া ডিজিটাল আই সেন্টারে চিকিৎসার নামে নয় ছয়

পটুয়াখালী: বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে নয় ছয় করার অভিযোগ উঠেছে। নিজেদেরকে ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল এসিস্ট্যান্ট দম্পতি।

জানা গেছে, জয়পুরহাটের মো. রাকিব মিয়া ও তার স্ত্রী রাজশাহীর জান্নাতুল ফেরদৌস তিন বছর মেয়াদি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। ২০২৪ ও ২০২৫ সালে তারা বিএমডিসি সনদপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয় এক যুবক রাব্বির সহায়তায় দাশপাড়া ইউপির ল্যাংরা মুন্সির পুল এলাকায় ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে বসেন। সেখানে চোখের পরীক্ষা থেকে শুরু করে অপারেশন পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে বলে প্রচারণা চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাকিব মিয়া দাবি করেন, তিনি ঢাকার যাত্রাবাড়ীর ‘এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল’-এর মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। বাউফলের এই কেন্দ্রটি নাকি সেই হাসপাতালের অধীনে পরিচালিত হচ্ছে। তবে তিনি কোনো নিয়োগপত্র বা অনুমোদনের প্রমাণ দেখাতে পারেননি।

এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান বলেন, “এমবিবিএস চিকিৎসক ছাড়া কোনো চক্ষু চিকিৎসা কেন্দ্র চালানোর অনুমতি নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪১   ৮৩ বার পঠিত  |