ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি

সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি

পাবনা:একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বের হওয়া র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীল রাশেদুজ্জামান রাশেদ। প্রধান অতিথি মীর রাশেদুজ্জামান রাশেদ তার বক্তব্যে বলেন, আজ যারা নবীন তারা একসময় প্রবীণ হবে।

এটাই আমাদের সমাজের বাস্তবতা। আজ যাদের শরীরে ত্যাজ আছে এই ত্যাজ থাকবে না। সময়ের কাছে সকলেই পরাজিত। সম্পর্কগুলো দৃঢ় করতে হবে। কেউ একা ভালো থাকতে পারে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে।

তিনি আরো বলেন, পারিবারিক শিক্ষা অন্যতম একটা বিষয়। অনেক সময় ভালো কথা বলি মূল জায়গায় ইঙ্গিত করতে পারি না। সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে। বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের গড়ে তুলতে হবে। সিটিজেনকে সম্মান করা শিখাতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৯   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ