ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দুমকিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


দুমকিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পটুয়াখালী: প্রবীণদের অবদান স্মরণে  দুমকি উপজেলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতনে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক আল-আমিন, ইসলামি আন্দোলন দুমকী উপজেলার প্রধান উপদেষ্টা মাহাবুর রহমান, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার) প্রমুখ।
উপজেলার শতাধিক প্রবীণদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা প্রবীণদের জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদান তুলে ধরে তাদের সম্মানজনক জীবনযাপনের গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪২   ১৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ