ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় সাংবাদিকদের ওপরে হামলায় বিচার দাবিতে মানববন্ধন

ভাঙ্গায় সাংবাদিকদের ওপরে হামলায় বিচার দাবিতে মানববন্ধন


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


ভাঙ্গায় সাংবাদিকদের ওপরে হামলায় বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুর: ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে স্থানীয় আন্দোলনকারীদের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মোঃ সরোয়ার হোসেনকে কুপিয়ে জখম ও আরও তিনজন সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদ কর্মীরা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গায় আন্দোলনকে পুজি করে সরকারি কয়েকটি স্থাপনায় হামলা ও সহিংসতা চালায় দুষ্কৃতকারীরা। এসময় সংবাদ সংগ্রহকালে কয়েকজন সাংবাদিকের উপরে নৃশংস হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে মাইটিভির ভাঙ্গা প্রতিনিধি সরোয়ার হোসেনসহ কুপিয়ে জখম করা হয়। এছাড়াও বেধড়ক মারধর করা হয় স্থানীয় আরও তিনজন সাংবাদিককে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার দাবি জানানো হয়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বক্তারা বলেন, পুলিশ বলছে- তাদের কাছে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ রয়েছে। তাহলে হামলাকারীদের মুখগুলি কেন এতোদিনে সবার সামনে উন্মোচন করে নি পুলিশ। পুলিশের চোখ এড়িয়ে কিভাবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন দুষ্কৃতকারীরা। এসব নিয়ে জনমনে এখন নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তাই পুলিশকে আরও বেশি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সভায়, ‘বর্তমানে প্রতিনিয়তই ঘটছে কলম যোদ্ধাদের উপর নির্যাতনের ঘটনা’। সম্প্রতি সারাদেশে সাংবাদিকদের উপরে হামলার কয়েকটি ঘটনার চিত্র তুলে ধরে ক্ষোভ ও দু:খ প্রকাশ করেন তারা। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক মামুনুর রশীদ, মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির উপজেলা সন্ময়ক আশরাফ শেখ প্রমুখ।

উল্লেখ্য, ফরিদপুর- ৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে ভাঙ্গার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে টানা কয়েকদিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর দুপুরে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় গড়ায় একদল দুর্বৃত্তচক্র।এতে সরকারি কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এতে ৪ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৬   ২১৬ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ