ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

কাঁঠালিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


কাঁঠালিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় সাথী আক্তার নামের এক গৃহবধুকে হত্যা মামলায় স্বামী মো.সুমন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ ।
গত সোমবার (৬ অক্টোবর) রাতে শৌলজালিয়া ইউনিয়নের বলতলা দোগনা বাজার ব্রীজের ওপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মো. সুমন ফকির (৩৮) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের মো.এনছাপ আলী ফকিরের ছেলে।
মামলার বরাত দিয়ে থানার ওসি মংচেনলা জানান, আট বছর পুর্বে উপজেলার পুর্ব ছিটকি গ্রামের এনছাপ আলী ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় পার্শ্ববর্তী বলতলা গ্রামের প্রবাসী আবদুস ছোমেদ খানের মেয়ে আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুমন ও তার পরিবার। যৌতুকের তিন লক্ষ টাকা পরিশোধ করে সাথীর পরিবার।

পুনরায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করলে, তা দিতে অস্বীকৃতি জানায় সাথী আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে সাথী আক্তারকে মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। গুরুতর আহত সাথী আক্তারকে পাশর্^বর্তী পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার পিতা আবদুস ছোমেদ। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে বাবার বাড়ীতে আসে। গত রোববার (৫ অক্টোবর) বিকেলে সাথী আক্তার মারা যায়।

এ ঘটনায় সাথী আক্তারের পিতা মো.আবদুস ছোমেদ বাদী হয়ে সুমন ফকির তার পিতা-মাতাসহ পরিবারের পাঁচ জনকে আসামী করে গত সোমবার (৬ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। সাথী আক্তার দুই সন্তানের জননী ছিলেন।
থানার ওসি মংচেনলা আরও জানান, হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৪   ২৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ