ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আবারও ৩ সোঁতি বাঁধ উচ্ছেদ করলো ইউএনও

চাটমোহরে আবারও ৩ সোঁতি বাঁধ উচ্ছেদ করলো ইউএনও


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


চাটমোহরে আবারও ৩ সোঁতি বাঁধ উচ্ছেদ করলো ইউএনও

পাবনা: চাটমোহরে এবার তৃতীয়বারের মতো নদীতে দেওয়া সোঁতি বাঁধের স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন। এরআগে একই জায়গায় দেওয়া সোঁতি বাঁধের স্থাপনা উচ্ছেদের পরেও প্রশাসনকে উপেক্ষা করে আবারো সোঁতি বাঁধ স্থাপন করেন এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী।সোমবার (৬ অক্টোবর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের কাটাগাঙ ও ছাওয়ালদহ এলাকা থেকে সোঁতি বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

জানা গেছে, প্রতিবছর বিল ও নদ-নদী থেকে বর্ষার পানি নামার সময় পানি প্রবাহের বাধা সৃষ্টি করে কথিত মৎস্যজীবিরা অবৈধ সোঁতি বাঁধ স্থাপন করে মাছ শিকার করে থাকে। যারা স্থানীয় প্রভাবশালী নামে পরিচিত। এতে নদী পাড়ে দেখা দেয় ধ্বস। সময়মতো পানি না নামার কারণে কৃষকরা ফসল লাগাতে পারেন না। শুধু তাই নয়, প্রকৃত দরিদ্র শ্রেণির মৎস্যজীবিরা মাছ ধরতে না পেরে মানবেতর জীবনযাপন করেন। জীববৈচিত্র হুমকীল মুখে পড়ে।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এবার বর্ষা মৌসুমের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী সোঁতি বাঁধ স্থাপন না করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নিমাইচড়া ও হান্ডিয়াল এলাকার কতিপয় প্রভাবশালী স্থানীয় লোকজন প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সোঁতি বাঁধ স্থাপন করে মাছ শিকার করে।

এরপর ইউএনও সোঁতি বাঁধের স্থাপনা উচ্ছেদ করলে আবারো দেয় সেই প্রভাবশালীরা। সোমবার খবর পেয়ে বিকেল থেকে রাত পর্যন্ত আবারো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি সোঁতি বাঁধ উচ্ছেদ করেন করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদসর‌্যা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এ সময় সোঁতি বাঁধ স্থাপনকারীরা পালিয়ে যান।

ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, যে সোঁতি বাঁধের কারণে সাধারণ মানুষ, কৃষক, প্রকৃত জেলে ক্ষতিগ্রস্থ হয়, আমি এই উপজেলাতে থাকা অবস্থায় কোনোভাবেই সেই সোঁতি বাঁধ স্থাপন করতে দেব না। ওরা যতোবার দেবে ততোবার কাটব। অভিযান অব্যাহত থাকবেও বলেও তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৩   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ