![]()
বরগুনা: আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া নাম স্থানে রবিবার রাত ১০টার সময় সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। সোহাগ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে। সে পেশায় একজন কৃষক।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবুর রহমান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩৫) রবিবার রাতে জরুরী কাজে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিল। রাত ১০টার সময় আমতলীর শাখারিয়া নামক স্থানে পৌছার পর মটর সাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহাগ হাওলাদার ও চালক সাইদুল ইসলাম সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন।
স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার কওে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত্যু ঘোষনা করেন। সাইদুল ইসলামকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি তদন্ত সাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা মামলা করলে তদন্ত কওে ব্যবস্থা নেওয়া হবে।
এন/ এন
বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৩ ২৪৬ বার পঠিত | ● আমতলী ● কৃষক ● নিহত ● সড়ক