ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » টমটমের সঙ্গে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত

টমটমের সঙ্গে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


টমটমের সঙ্গে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত

বরগুনা: আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া নাম স্থানে রবিবার রাত ১০টার সময় সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। সোহাগ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে। সে পেশায় একজন কৃষক।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবুর রহমান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩৫) রবিবার রাতে জরুরী কাজে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিল। রাত ১০টার সময় আমতলীর শাখারিয়া নামক স্থানে পৌছার পর মটর সাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহাগ হাওলাদার ও চালক সাইদুল ইসলাম সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন।

স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার কওে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত্যু ঘোষনা করেন। সাইদুল ইসলামকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি তদন্ত সাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা মামলা করলে তদন্ত কওে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৩   ৩৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ