ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ • আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি • নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ • টিফিনের টাকায় দুই নারী উদ্যোক্তার সাফল্য • ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

কুড়িগ্রাম: উলিপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক রিয়াজুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায়।
‎
‎গ্রেপ্তার রিয়াজুল ইসলাম তবকপুর ইউনিয়নের বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া আবাসিক মাদ্রাসার পরিচালক ও আদর্শ বাজার সরাইপাড়া গ্রামের বাসিন্দা।
‎
‎মামলা সুত্রে জানা গেছে, বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ রিয়াজুল ইসলাম গত ৫ অক্টোবর রাতে হেফজা বিভাগের এক ছাত্রী(১৩) কে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে ঘটনাটি জানাq| এরপর গত ১২ অক্টোবর ওই শিক্ষককে চিলমারীতে আটক করে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা স্বীকার করেন।

খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেন। পরে ওই ছাত্রীর পিতা চিলমারী থানা পুলিশের সহায়তায় আসামিসহ সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক রিয়াজুল ইসলামকে আসামি করে ওই ছাত্রীর পিতা মামলা করেছেন। পুলিশ আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৯   ৩২২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন
● টিফিনের টাকায় দুই নারী উদ্যোক্তার সাফল্য
● ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী
● পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
● ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



আর্কাইভ