ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মনপুরায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


 মনপুরায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
ভোলা: মনপুরায় বন সংরক্ষন আইন লংঘন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান রাশেদ মোল্লাককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউপি সদস্য সোহেল মেম্বারকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালনা করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির।

সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়া গ্রেফতারকৃত উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সোহেল মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ’র সভাপতি পদে রয়েছেন। গ্রেফতাকৃত দুই আওয়ামীলীগ নেতাকে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, আসামীরা বন সংরক্ষন আইন অমান্য মামলা ও পুলিশ এসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে মনপুরা থানায় দায়েরকৃত মামলায় ১৪৩/১৫২/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ধারায় পেনালকোটের আওতায় তাদেরকে গ্রেফতার করে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এবং আমাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:১৭   ৩৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ