ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাউফলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


বাউফলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী: বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকা পুকুরে ডুবে আরিফ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শিশু আরিফ দুই ভাইয়ের মধ্যে ছোট। তার পিতার নাম সোহাগ হাওলাদার।

আলিফের বড় ভাই সিয়াম জানান, ঘটনার দিন দুপুরের আরিফ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়।

পরে খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনাটি এখনও জানা যায়নি, খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:০২   ১২৩ বার পঠিত  |