ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ে কর্মশালা

কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ে কর্মশালা


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ে কর্মশালা

নেত্রকোণা: কলমাকান্দায় স্থানীয় সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মানবাধিকার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ইউএনও সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে পি.সি.সি – মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ (আইএইচআরইপি) প্রকল্প। এ কর্মসূচিটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় স্থানীয় সরকার প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং মূল উপস্থাপক ছিলেন পি.সি.সি প্রকল্পের ব্যবস্থাপক মৌসুমি মজুমদার।

উপজেলা সমন্বয়কারী পল সুকান্ত দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, প্রেসক্লাব সম্পাদক ওবাইদুল হক পাঠান ও উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস আলম ভূঁইয়া প্রমুখ।

এ সময় কলমাকান্দা উপজেলা পি.সি.সি ফোরামের সভাপতি শেখ শামীম উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষা, টেকসই পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং নীতি প্রণয়নে অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদার করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় বক্তারা বলেন, “মানবাধিকার সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় পর্যায়ে সুশাসন ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।”

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ আলোচনার মাধ্যমে কলমাকান্দা উপজেলার পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫২   ২৫৪ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ