ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

হাতিয়ায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


হাতিয়ায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী: আন্দোলনরত ‘এমপিও’ভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশী হামলার প্রতিবাদ এবং শিক্ষা উপদেষ্টা’র প্রতিশ্রুত ২০% বাড়ি ভাড়া, ১৫০০/- চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে-নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যেগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় সহস্রাধিক শিক্ষক-কর্মচারীরা দুপুর ১২ টায় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় থেকে মিছিল শুরু করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোটের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে
বক্তারা বলেন, “আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি। অথচ বছরের পর বছর ধরে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।” ২০% বাড়ি ভাড়া, ১৫০০/- চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি সরকারের প্রতি অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ইদ্রিস, প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কমিটির সভাপতি ও আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম হাসান,হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: শারফুদ্দিন, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা ডিগ্রী কলেজ ভাইস প্রিন্সিপাল মো: আবুল খায়ের দিলদার, চরকৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো: আব্দুল কাইয়ুম, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক হারুনুর রশিদ খানঁন শামীম। জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশারেফ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ না নেওয়া হলে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনে যাবেন। তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা শিক্ষক, সেবক ও বটে, তবে আমাদের বঞ্চনার সীমা পেরিয়ে গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:০২   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ