ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী

ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫” উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সানজিদা রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ মনজুরুল হক হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর, উপজেলা তথ্য কর্মকর্তা সামিনা ইসলাম লিজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনীম, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আবুল কায়সার তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের ও পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব।”

তিনি আরও বলেন, “বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়। এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।”

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:০০   ২৮২ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ