ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জেলেদের হামলায় আহত ৭

লালমোহনে জেলেদের হামলায় আহত ৭


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


লালমোহনে জেলেদের হামলায় আহত ৭

ভোলা: লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদীতে থাকা আভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নদীতে টহলরত মৎস্য অফিসের একটি আভিযানিক দলের ওপর হামলা চালান সংঘবদ্ধ জেলেরা। এতে পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কয়েকজনসহ মোট ৭জন আহত হয়েছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার মধ্যরাত থেকে আমাদের কয়েকটি টিম নদীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করছিল। বুধবার সকালের দিকে হঠাৎ করে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ জেলের দল ফাইটার নৌকা নিয়ে এসে একটি আভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা আমাদের ওই টিমের সদস্যদের লাঠি দিয়েও মারধর করে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে দুপুরের দিকে হামলার শিকার আভিযানিক টিমের আহত সদস্যদের উদ্ধার করি। হামলায় আহত হয়েছেন ৭ জন।

তারা হলেন- পুলিশ সদস্য তুষার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী জাকির হোসেন শরীফ, অফিস সহায়ক খোকন চন্দ্র দে, ট্রলারের মাঝি রাসেল, সবুজ ও স্প্রিড বোটের চালক মো. মনির।

আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে থানায় মামলা দায়ের করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫২   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ