ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

সিংগাইরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


সিংগাইরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

মানিকগঞ্জ:বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের ‘একসাথে গড়ি নিরাপদ খাদ্য ও টেকসই আগামী’- বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
”হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে সিংগাইরের ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভ্যুলুশেন প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সিংগাইর উপজেলা লোকমোর্চার উপদেষ্টা সদস্য জগদীশ চন্দ্র মালোর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম বক্তব্যে বলেন,বিশ্ব খাদ্যদিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশ্বের এখনও বিপুল পরিমাণ মানুষ প্রতিদিন অভুক্ত থাকে। আজকের দিবসটি তখনই সফল হবে যখন বিশ্বের কোনো প্রান্তে খাদ্যের অভাবে মানুষ মারা যাবে না। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন,সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, জয়মন্টপ ইউনিয়নের সদস্য ইলিয়াস হোসেন, কৃষক প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় দেশে খাদ্যের চরম অভাব ছিল। সময়ের পরিক্রমায় এখন আমরা সেই অবস্থায় নেই। কিন্তু উৎপাদিত খাদ্যের মান নিয়ে প্রশ্ন রয়েছে। অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে উৎপাদন বাড়ছে ঠিকই কিন্তু খাদ্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ জন্য অল্প বয়সেই মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কাজেই এখনই সময় এসেছে নিরাপদ খাদ্য নিয়ে ভাবার। খাদ্য ব্যবস্থাপকে নিরাপদ করার দায়িত্ব কেবল একক প্রতিষ্ঠানের নয়। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভ্যুলেশন প্রকল্পের আওতায় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘একসাথে গড়ি নিরাপদ খাদ্য ও টেকসই আগামী’ বিষয়ের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী তিন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪০:১৬   ৩২৬ বার পঠিত  |