ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

পিরোজপুর: কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। আটককৃত জেলেদেরকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ।

আটককৃতরা হলো উপজেলার আমরাজুরী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল ও একই গ্রামের আকবর হোসেনের ছেলে মোহাম্মদ জসিম। বৃহস্পতিবার রাতে উপজেলার আমরাজুরী সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ৪ হাজার মিটার সুতার জাল, মাছ ধরার দুইটি নৌকা, ৫ কেজি ইলিশ মাছ সহ ২ জেলেকে আটক করা হয়।

আটককৃতদের বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমান আদালতে উভয় জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকা দুটি নদীতে বিনষ্ট করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হবে। আমরা দিনরাত নিয়মিত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এছাড়া জনবল সংকটসহ বিভিন্ন বাহিনী থেকে সহযোগিতা কম পাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৫:০৬   ৪৮১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ