ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চট্টগ্রাম ইপিজেডে আগুন: আটতলা ভবনের দুই তলা পুড়ে ছাই

চট্টগ্রাম ইপিজেডে আগুন: আটতলা ভবনের দুই তলা পুড়ে ছাই


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


চট্টগ্রাম ইপিজেডে আগুন: আটতলা ভবনের দুই তলা পুড়ে ছাই

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটতলা ভবনের দুই তলা সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন এখন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ছে। ধোঁয়ায় গোটা ভবন এলাকা অন্ধকার হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ও নৌবাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি উদ্ধার অভিযানে সহায়তা করছে বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন বলেন, ভবনের সাততলা ও ছয়তলা পুরোপুরি পুড়ে গেছে। ভেতরে প্রচুর পোশাকের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ভবনে কর্মরত শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় সিইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিখোঁজ শ্রমিকদের খোঁজে কারখানার সামনে ভিড় করেছেন। আগুনের তীব্রতায় আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উৎসুক লোকজন ঠেকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এছাড়া কারখানায় ভবনটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৯   ৬৭৩ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ