ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬


পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

নেত্রকোনা: কলমাকান্দায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে স্বচ্ছতা, নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধি পায়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প নেই। তিনি গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ আজহারুল ইসলাম এবং এডিসি জোনাল ইনচার্জ স্বপন বর্মন।

সভায় ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা, মোবাইল ব্যাংকিং, অনলাইন লেনদেন, কিউআর কোডভিত্তিক পেমেন্ট এবং ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন, রেজাউল ইসলাম মণ্ডল (লিটু), মো. আলমগীর তালুকদার ও আব্দুল বারেক খোকন মিয়া। তারা ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখার উপ-শাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:০১   ১০২ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ