ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় দিনব্যাপী কর্মশালা

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় দিনব্যাপী কর্মশালা


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় দিনব্যাপী কর্মশালা

ব্রাহ্মণবাড়ীয়া:“স্বেচ্ছায় সততায় করিবে রক্তদান, আমার রক্তে বাঁচবে অন্যের প্রাণ ” স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় সততা ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়ীয়ার উদ্যোগে এবং প্রবাসী হাফেজ মোঃ জাকারিয়া সুহায়েল চৌধুরীর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার ১৬ অক্টোবর ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার চাপড়তলা ইউনিয়নে সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক অরাজনৈতিক সংগঠন সততা ব্লাড ব্যাংকের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।

স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তা করেন । সততা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ শরীফ আহমেদ বলেন, আমরা চাই প্রত্যেক মানুষ তার নিজের রক্তের গ্রুপ কি, তা জানুক। এতে জরুরি মূহুর্তে রক্তদান সহজ হবে। আমাদের এই প্রচেষ্টা সারা উপজেলাব্যাপী অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন, রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়ীয়ার প্রতিনিধি অমৃত সহ সততা ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মশালা এলাকার ইতিবাচক সারা ফেলে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক আয়োজন অব্যাহত রাখার জন্য আহবান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:০২   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
● লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল
● বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ
● সাংবাদিক রুহুলের ওপর হামলার বিচার চেয়ে নবীনগরে মানববন্ধন
● ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর



আর্কাইভ