ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬


কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণপিরোজপুর: কাউখালীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আওতায় কিশোরীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) নিত্যনন্দ শীল, ব্র্যাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত, কমিউনিটি অর্গানাইজার নিপা মন্ডল। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জন কিশোরী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত হন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী বন্যা আক্তার বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে হাঁস-মুরগি পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন করে জানতে পেরেছি। ভবিষ্যতে নিজে একটি ছোট খামার গড়ে তুলে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
আরেক অংশগ্রহণকারী মিশা মজুমদার বলেন, প্রশিক্ষণে রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এগুলো বাস্তবে কাজে লাগিয়ে আয়মুখী কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ব্র্যাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত বলেন,কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্র্যাক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং স্বাবলম্বী হতে সহায়তা করবে।
প্রধান প্রশিক্ষক ডাঃ সোমা সরকার বলেন,বর্তমান সময়ে হাঁস-মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ। সঠিক নিয়মে পালন করলে অল্প পুঁজিতে ভালো আয় করা সম্ভব। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীরা এ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সার্টিফিকেট, প্রত্যেক কিশোরীদের মাঝে ২০টি করে হাঁস /মুরগি, নগদ ২ হাজার ৮ শত ৮০ টাকা করে দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৪৩   ৭০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ