ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অভিযানে ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

ভেড়ামারায় অভিযানে ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬


‎ভেড়ামারায় অভিযানে ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় জাটকা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৪ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ১৫ জুন সোমবার ভোর সাড়ে ৬টায় উপজেলার কলেজ বাজার মাছের আড়তে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
‎
‎অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।
‎
‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আড়তে অবৈধভাবে জাটকা বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে দুটি আড়তে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ হাতেনাতে জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০ (পাঁচ হাজার পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
‎
‎অভিযান শেষে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ৫টি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং।
‎
‎অভিযানে ভেড়ামারা থানা পুলিশের একটি দল এবং মৎস্য কার্যালয়ের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। জনস্বার্থে এবং জাতীয় স্বার্থে উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:০৬   ১৪১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
● কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ
● ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে
● ঘুষ দাবির প্রতিবাদে থানায় মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে



আর্কাইভ