ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বর্ণীল সাজে আর্জেন্টাইন সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা

হাতিয়ায় বর্ণীল সাজে আর্জেন্টাইন সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


 হাতিয়ায় বর্ণীল সাজে আর্জেন্টাইন সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা

নোয়াখালী: হাতিয়ায় বর্ণীল সাজে সজ্জ্বিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা করেছে আর্জেন্টাইন সমর্থকরা। এসময় তারা আর্জেন্টাইন পতাকা উত্তোলন, রঙ্গীন আলোকসজ্জ্বা- জালিয়ে সড়কে সড়কে নিজ দলের পক্ষে ¯ শ্লোগান দেন। তাদের এই শোভা যাত্রা দেখতে রাস্তার দুপাশে সাধারন মানুষ ভিড় করেন।
মঙ্গলবার বিকালে উপজেলা সদর ওছখালী থেকে শুরু করে এই শোভা যাত্রা ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তমরদ্দি লঞ্চঘাটে এসে শেষ হয়। এর আগে তারা উপজেলা সদরে দ্বীপ সরকারি কলেজ মাঠে কেক কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন।
এসময় সবার পরনে ছিল আর্জেন্টাইন দলের জার্সি। সবার হাতে ছিল নিজ দলের পতাকা সম্বলিত লিপলেট। পরে উপজেলা সদর ওচখালীর উত্তর পাশে হোটেল রেডসির সামনে দাড়িয়ে শোভা যাত্রায় অংশগ্রহন করেন সবাই। শোভা যাত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকরা অংশগ্রহন করেন।
এদিকে আর্জেন্টাইন সমর্থকদের এই শোভা যাত্রা দেখতে বিভিন্ন বাজারের অনেক লোকের ভিড় জমে । এদের মধ্যে অনেকে হাত তালি দিয়ে নিজ দলের সমর্থকদের উৎসাহ দেন। পরে তারা তমরদ্দি লঞ্চ ঘাটে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শোভাযাত্রা শেষ করে।
এর আগে উপজেলা সদরে এ্যাভভোকেট সাদ্দাম হোসেনের চেম্বারে শোভাযাত্রাকে নিয়ে প্রস্তুতি সভা করা হয়। তাতে শোভা যাত্রার স্থান, গন্তব্য ও শেষ করার জায়গা নির্ধারন করা হয়। পরে সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হয়। এসময় আরো উপস্থিত চিলেণ আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে এ্যাভভোকেট সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, সালমান ফারাবী, আরিয়ান ফরিদ ও আহসান হাবিব রুবেল সহ অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:১৯   ১৪৫ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ