ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের” বিশ্ব পরিবেশ দিবস” উদযাপিত

বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের” বিশ্ব পরিবেশ দিবস” উদযাপিত


জেলা প্রতিনিধি ( গাইবান্ধা )
প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬


 বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের” বিশ্ব পরিবেশ দিবস” উদযাপিত

গাইবান্ধা: “প্রকৃতি থেকে প্রেরণা জলবায়ুর জন্য,আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত
School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR)-III Project এর
আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন (মঙ্গলবার)বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলি টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।

উক্ত কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সালমা আক্তার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।এ সময় রেলি ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এছাড়াও পুটিমারি উচ্চ বিদ্যালয়,ঘগোয়া স্কুল এন্ড কলেজ,সীচা উচ্চ বিদ্যালয় এবং আলহাজ্ব তহুরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে গুরুত্ব সহকারে দিবসটি উদযাপিত হয়।
প্রকল্পটি সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে এবং শিক্ষক,শিক্ষার্থী ও কমিউনিটির জনগণকে দূর্যোগের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করছে যাতে দূর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষা পায় এবং সর্বত্র দূর্যোগ সহনশীল পরিবেশ তৈরি হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৯   ১২৮ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন
রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু
ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



আর্কাইভ