ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬


নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইনপিরোজপুর: নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়ন ও মালিখালী ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদে এবং বিকেলে মালিখালী ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে দুই ইউনিয়নে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। পরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, বিচার কার্যক্রম এবং স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

নাজিরপুর সদর ইউনিয়ন ও মালিখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুনের

সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময়ে আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে জেলা আদালত বা থানার পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে সহজ ও দ্রুত আইনি সেবা গ্রহণের জন্য তারা সবাইকে উদ্বুদ্ধ করেন।

ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৪৮   ১৩১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ