ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় কালী পুজা উপলক্ষে ভেলা বাইচ

কাঁঠালিয়ায় কালী পুজা উপলক্ষে ভেলা বাইচ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


কাঁঠালিয়ায় কালী পুজা উপলক্ষে ভেলা বাইচ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় কালী পুজা উপলক্ষে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ডাইনের খালে এ বাইচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ ভেলা বাইচ অনুষ্ঠিত হয়। এ সময় নদীর দুই তীরে হাজার হাজার উৎসুক জনতা ভীর জমায়।
আওরাবুনিয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটি এর আয়োজন করে। প্রতিযোগীতা ৬টি ভেলা অংশ নেয়। ফাইনালে চৌধুরী হিস্যা ভেলা দল চ্যাম্পিয়ান এবং রানার আপ স্থানীয় সুবোধ হাওলাদারের ভেলা। প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:০১   ২৯৬ বার পঠিত  |