ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার

ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী ইমন মিয়াকে (২৪) হত্যার ঘটনায় পিতাপুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন সমকালকে নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আল মাহাবুব মিয়া (৩৭) ও তার পিতা মোহাম্মদ মিয়াকে (৬৫) প্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিকেশন (পিবিআই)। পরে বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা পর বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
পুলিশ জানায়, মারুয়াদী এলাকাটি নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। একারণে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও চোরাই ব্যাটারী চালিত রিক্সা জমজমাট ব্যবসা নিরাপদ জোন হিসেবে পরিচিতি পেয়েছে। এ কারণে এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির ও স্বেচ্চাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ বিদ্যমান রয়েছে। এমনকি এনিয়ে মারুয়াদী এলাকায় বেশ কয়েকবার হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

গত ৫ অক্টোবর একটি অটো রিক্সা চুরি করে এলাকায় নিয়ে আসে ইমরান। চুরি হওয়া অটোতে ডিভাইস থাকার কারণে অটো মালিক লোকেশন ট্র্যাক করে পুলিশ নিয়ে মারুয়াদী এলাকায় এসে ইমরানকে অটোসহ আটক করে। এসময় উত্তেজিত এলাকাবাসী ইমরানকে গণধোলাই দেয়। পুলিশ ইমরানকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে গোলাম মোরশেদ ও তার সহযোগিরা তাকে এলাকার ছেলে বলে রেখে দেয়ার চেষ্টা করে। ইমন তখন অটো চোর ইমরানকে পুলিশে সোপর্দ করার কথা বললে তার সাথে অটো চোর ইমরানের হয়ে গোলাম মোরশেদ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতিহাতির ঘটনা ঘটে।

পরে মাহবুব, মোহাম্মদসহ অন্যান্যদের সহযোগিতায় গোলাম মোরশেদ ইমনের বুকের বাম পাশে ছুড়ি ঢুকিয়ে দেয়। মুহুর্তের মধ্যে ইমন মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থার কারণে ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর সকালে তিনি মারা যান।

এ ব্যপারে নিহতের পিতা সিরাজ মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করেন। প্রথমে মামলাটি আড়াইহাজার থানায় দায়ের করা হলেও পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই নারায়ণগঞ্জ। ।
পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন রনি জানান, তথ্য ও প্রযুক্তি সাহায্যে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫১   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ