ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » বাঁধার মুখে বন্ধ কালভার্ট নির্মান কাজ

বাঁধার মুখে বন্ধ কালভার্ট নির্মান কাজ


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


বাঁধার মুখে বন্ধ কালভার্ট  নির্মান কাজ

ময়মনসিংহ: বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে একটি কালভার্ট নির্মাণের,ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোকাইল গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে স্থানীয় বাসিন্দা আল আমিন ও তার চাচা জামাল মিয়ার বাধার মুখে এই কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ইউপি মেম্বার।বাঁধা দেওয়া এবং কালভার্টটি ভাংচুরের চেষ্টার ছবি ভিডিও ফুটেজ পৌঁছেছে ফুলতারা এক্সপ্রেসের কাছে।

স্থানীদের দাবির পরিপ্রেক্ষিতে কালভার্ট নির্মাণ শুরু হলেও স্থানীয় কুচক্রী মহলের বাধার মুখে কাজ বন্ধ রয়েছে বলে জানান ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির খান।

বিষয়টি তিনি তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান,ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)তাসনীম জাহানকে মৌখিক জানিয়ে,নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বাধার মুখে কালভার্ট নির্মাণ বন্ধ থাকার বিষয়টি জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুব আলম ডালিম জানান,ইউনিয়ন পরিষদের এডিবি বরাদ্দের কালভার্ট নির্মাণটি এলাকাবাসীর বাধার মুখে পড়েছে বলে শুনেছি,কালভার্টটি নির্মাণের প্রকল্প চেয়ারম্যান ইউপি মেম্বার হুমায়ূন কবির খানের আন্তরিকতার অভাব থাকায় এই জটিলতা তৈরি হয়েছে।

উনি কালভার্টটির গতিপথ উনার সুবিধার্থে করতে চাইলে পার্শ্ববর্তী জমির মালিক যাদের ক্ষতিগ্রস্ত হবার সম্ভবনা রয়েছে এবং যে সব বাসিন্দাদের নির্ভীঘ্নে চলাচলের প্রতিবন্ধকতা তৈরির আশংকা রয়েছে সেই সব স্থানীয়রা নির্মাণ কাজে বাঁধা দিয়েছে।বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টায় ইউনিয়ন পরিষদের আন্তরিক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৬:১২   ২৯৮ বার পঠিত  |