ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, তিন জেলের জরিমানা

কাঁঠালিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, তিন জেলের জরিমানা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


কাঁঠালিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, তিন জেলের জরিমানা

ঝালকাঠি: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তিন জেলেকে জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে বিষখালী নদীতে প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে।
আটক তিন জেলের নাম মো.খোকন হাওলাদার (৩২), মো.আশিক সিকদার (২২) ও মো.ইমরান হাওলাদার (২০), এদের সকলের বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্চ উপজেলার নিয়ামতি গ্রামে।
মা ইলিশ সংরক্ষন ও ইলিশের প্রজনণ নির্বিঘœ করতে দেশের সব নদী ও সাগরে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মা ইলিশ ধরছিলেন ওই তিন জেলে। প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য সুরক্ষা আইনে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে, নয় হাজার টাকা জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম। এসময় উপজলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩০   ৩১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ