ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ অভিযান

দোহারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ অভিযান


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


দোহারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ অভিযান

ঢাকা: দোহার উপজেলায় পৌরসভাধীন হাট-বাজার এলাকায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর)বেলা ১০ টায় উপজেলার ইউসুফপুর বাজার থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসফিক সিবগাত উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক তাসফিক সিবগাত উল্লাহ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু শহরের সৌন্দর্য বাড়ায় না, এটি নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাট-বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাজারের ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত জীবাণুনাশক ছিটানোর ওপর জোর দিতে হবে। কারণ, শুধু মশা মারলে হবে না, বরং মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেই ব্যবস্থাও নিতে হবে।

তিনি আরও বলেন, দোহার পৌরসভার আওতাধীন অন্যান্য হাট-বাজারেও পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হবে। প্রতিটি বাজার এলাকায় মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধনের কার্যক্রম চলবে। পাশাপাশি বাজার ব্যবসায়ীদের দাবি ওয়াশরুম স্থাপনেরও প্রতিশ্রুতিও দেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম, মামুনুর রশীদ, সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ইউসুফপুর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দসহ পৌরসভার সেবাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০২   ৩২৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ