ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে: নুরুল ইসলাম নয়ন

বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে: নুরুল ইসলাম নয়ন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে: নুরুল ইসলাম নয়ন

ভোলা: ’কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের জনগন সমর্থন করেছে। তার এই জনকল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এজন্যই বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে।’

বুধবার (২২ অক্টোবর) চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর আমরা এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে দিন পার করেছি। নেতা-কর্মীরা নির্মম নির্যাতন নিপিড়নের শিকার হওয়ার পরও দলের প্রতি আনুগত্য থেকে এক চুলও নড়েনি। আমাদের ছাত্ররা শুধু ছাত্রদল করার অপরাধে শিক্ষা জীবন শেষ করতে পারেনি। ছাত্ররা শ্রেণীকক্ষ চেনার পূর্বেই চিনতে হয়েছে আদালতে এজলাস। শিক্ষকদের চেনার আগে চিনতে হয়েছিল আদালতের আইনজীবীকেও। এরপরেও আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো প্রতি কোন প্রতিশোধ নেয়া যাবে না।’

তিনি বলেন, যারা যুবদল করেছেন। শুধু যুবদল করার অপরাধে তারা চাকরি থেকে বিতারিত ও বঞ্চিত হয়েছেন। যদিও আমরা শুনেছিলাম ঘরে ঘরে চাকরি দেয়া হবে। কিন্তু ১৬ বছরের শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্যের বাহিরে বাংলাদেশে কেউ চাকরি পায়নি। শুধু চাকরি হারিয়েছে তা নয়, অনেকেই ভিটে মাটি হারিয়েছে, আবার অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে।’

এসময় চরফ্যাসন উপজেলা বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩৭   ৩০০ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ