![]()
ফরিদপুর: আলফাডাঙ্গায় মাত্র ১৩ বছর বয়সী আমির হাজমাকে গলাটিপে হত্যা করে আরেক শিশু। মর্মান্তিকভাবে মৃত্যুতে গোটা এলাকায় লোকজন শোকাহত। মৃত্যুর পাঁচ দিন পর শনিবার সকালে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার আয়োজনে আমির হামজার রুহের মাগফিরাত কামনায় স্বরণসভা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আঃ কুদ্দুসের সভাপতিত্বে ও মহতামিম মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.ইলিয়াস মোল্যা, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামি সেক্রেটারী এস এম হাফিজুর রহমান ও সমাজসেবক খান মোনায়েম হোসেন প্রমুখ।
স্বরণ সভায় আলফাডাঙ্গাসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার মহতামিম, বিশিষ্ট আলেম ওলামা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে মাদ্রাসা থেকে বাহিরে যায় আমির হাজমা। মাদ্রাসা ও বাড়িতে না যাওয়াতে তার পরিবার সারারাত খোঁজাখুঁিজ করেন। পরদিন সারাদিন খোঁজাখঁজির পর তার পিতা সায়েম বিশ^াস সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় সাধারণ ডাইরি করেন।
মঙ্গলবার সন্ধ্যার পর চর চান্দড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির পাশে একটি পুকুরের মধ্যে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে। এলাকাবাসীর সন্দেহ হয়, এরপর থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে অর্ধ গলিত একটি শিশুর লাশ উদ্ধার করে। আমির হামজার পিতা সেখানে পৌঁছে ছেলের লাশ সনাক্ত করেন।
ঘটনা উদঘটন করতে পুলিশের একাধিক দল মাঠে নামেন স্থানীয় সূত্র ধরে পুলিশ জানতে পারে নিখোঁজের দিন বিকেলে স্থানীয় ফরহাদ রেজা (১৫) নামের কিশোর একই মাদ্রাসার শিক্ষার্থীর বাই সাইকেলে উঠতে দেখেছে। এমন তথ্যর ভিত্তিতে পুলিশ ফরহাদ রেজার বাড়িতে গিয়ে তাকেসহ পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ফরহাদকে আলাদা ভাবে নিয়ে জিজ্ঞাসা করলে তিনি কান্না করে বলে আমি আমির হামজাকে গলাটিপে হত্যা করেছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৩:৫২ ১৩২ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● ছাত্র ● নিহত মাদ্রাসা ● স্বরনে সভা