ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে “সাস”এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা

সিংগাইরে “সাস”এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


সিংগাইরে “সাস”এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা

মানিকগঞ্জ:বাংলাদেশের পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সিংগাইর (সাস) ১৯৯৭ সালে গঠিত হয়। জন্মলগ্ন থেকে সাস সিংগাইরে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ-সৃষ্টির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অরাজনৈতিক সংগঠনটি সিংগাইর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। তারই ধারাবাহিকতায় এ বছর মানিকগঞ্জের সিংগাইরে” সাস”র উদ্যোগে পঞ্চম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ অক্টোবর) স্টুডেন্টস এসোসিয়েশন অব সিংগাইর(সাস) এর আয়োজনে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিংগাইর সরকারিউচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ৪৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । অংশগ্রহনকারি শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় ২০ জনকে সনদ, ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।
এ সময় সংগঠনটির সিনিয়র উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. রেজুয়ান হোসেন ভূইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ফিজনুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মাসুম বিল্লাহ সানি, ইউসিবি ব্যাংকের এফ ভি পি ও রেমিট্যান্স প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান,জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুবেল হোসেনসহ সাসের প্রাক্তন সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। এছাড়া সিংগাইর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মো. হাবেল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৫০   ৪৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ