ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় নিহত মাদ্রাসার ছাত্রের স্বরনে সভা

আলফাডাঙ্গায় নিহত মাদ্রাসার ছাত্রের স্বরনে সভা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


আলফাডাঙ্গায় নিহত মাদ্রাসার ছাত্রের স্বরনে সভা

ফরিদপুর: আলফাডাঙ্গায় মাত্র ১৩ বছর বয়সী  আমির হাজমাকে গলাটিপে হত্যা করে আরেক শিশু। মর্মান্তিকভাবে মৃত্যুতে গোটা এলাকায় লোকজন শোকাহত। মৃত্যুর পাঁচ দিন পর শনিবার সকালে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার আয়োজনে আমির হামজার রুহের মাগফিরাত কামনায় স্বরণসভা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আঃ কুদ্দুসের সভাপতিত্বে ও মহতামিম মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.ইলিয়াস মোল্যা, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামি সেক্রেটারী এস এম হাফিজুর রহমান ও সমাজসেবক খান মোনায়েম হোসেন প্রমুখ।
স্বরণ সভায় আলফাডাঙ্গাসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার মহতামিম, বিশিষ্ট আলেম ওলামা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে মাদ্রাসা থেকে বাহিরে যায় আমির হাজমা। মাদ্রাসা ও বাড়িতে না যাওয়াতে তার পরিবার সারারাত খোঁজাখুঁিজ করেন। পরদিন সারাদিন খোঁজাখঁজির পর তার পিতা সায়েম বিশ^াস সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় সাধারণ ডাইরি করেন।
মঙ্গলবার সন্ধ্যার পর চর চান্দড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির পাশে একটি পুকুরের মধ্যে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে। এলাকাবাসীর সন্দেহ হয়, এরপর থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে অর্ধ গলিত একটি শিশুর লাশ উদ্ধার করে। আমির হামজার পিতা সেখানে পৌঁছে ছেলের লাশ সনাক্ত করেন।
ঘটনা উদঘটন করতে পুলিশের একাধিক দল মাঠে নামেন স্থানীয় সূত্র ধরে পুলিশ জানতে পারে নিখোঁজের দিন বিকেলে স্থানীয় ফরহাদ রেজা (১৫) নামের কিশোর একই মাদ্রাসার শিক্ষার্থীর বাই সাইকেলে উঠতে দেখেছে। এমন তথ্যর ভিত্তিতে পুলিশ ফরহাদ রেজার বাড়িতে গিয়ে তাকেসহ পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ফরহাদকে আলাদা ভাবে নিয়ে জিজ্ঞাসা করলে তিনি কান্না করে বলে আমি আমির হামজাকে গলাটিপে হত্যা করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৫২   ২৩৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ