ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার জন্য কাজ করতে হবে: মোতাহার

দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার জন্য কাজ করতে হবে: মোতাহার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫


দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার জন্য কাজ করতে হবে: মোতাহার

ময়মনসিংহ: উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেছেন কেউ কেউ মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপির প্রার্থী তালিকা নাকি সঠিক নয় এই ধরনের মজাদার কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি

আজ শুক্রবার বিকেলে ফুলপুর সবুজ বাংলা মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

দল থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর জন্য সবাইকে কাজ করতে হবে বলে জানান মোতাহার তালুকদার।তিনি বলেন তারেক রহমান নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে,তার পাশে সমস্ত শক্তি দিয়ে দাঁড়াতে হবে,তার বিজয় নিশ্চিত করতে হবে।এই জায়গায় কোনো ধরনের প্রশ্ন করা যাবে না।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায়,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, একেএম সিরাজুল হক,পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র আমিনুল হক,সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মোস্তফা,উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৪৭   ৩০৬ বার পঠিত  |