ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

হাতিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫


হাতিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

নোয়াখালী: হাতিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে সাবেক এমপি ফজলুল আজিমের বাসভবন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসভবনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুছ, অ্যাডভোকেট আবদুস সালাম, মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী।

উপজেলা বিএনপির ইকবাল উদ্দিন রাশেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন স্বপন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, এডভোকেট নূর হোসেন সুমন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে বিপ্লব ও সংহতির মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন। আজ তার আদর্শই জনগণের আশা ও অনুপ্রেরণা। আজকের এই দিনে আমরা নতুন করে শপথ নিচ্ছি, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবো।

পরে জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫১   ৪৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ