ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকিতে র‍্যালী

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকিতে র‍্যালী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫


ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকিতে র‍্যালী

পটুয়াখালী: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যােগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও পটুয়াখালী-১আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে নতুন বাজার ও পিরতলা বাজার ঘুরে থানাব্রিজস্থ বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, সদস্য জহিরুল ইসলাম, জিএম শাহাজাদা, সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আহসান ফারুক, সাইদুর রহমান খান, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ।
র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৩৫   ২২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ