ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন প্রেসক্লাব সভাপতি শান্তি

মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন প্রেসক্লাব সভাপতি শান্তি


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন প্রেসক্লাব সভাপতি শান্তি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর পৌর এলাকার হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। আজ শনিবার (০৮/১১) দায়িত্বভার গ্রহণ করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন, অত্র মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম, সম্পা আক্তার, কামরুন নাহার বেগম, আলাউদ্দিন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও সোহেনা বেগম।

আরোও উপস্থিত ছিলেন নবীনগর মহিলা ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল আন্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুইয়া মিনহাজ, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, প্রেসক্লাব সদস্য আনন্দ টিভি প্রতিনিধি আবু কাওসার,দৈনিক বাংলার সাংবাদিক জামাল হোসেন পান্না, কনটেন্ট ক্রিয়েটর আনোয়ার বিন খলিল, সাংবাদিক সেলিম রেজা প্রমূখ।

পরে নবনির্বাচিত সভাপতির সভাপতিত্বে ম্যানেজিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “ আমি এখানে সভাপতি হিসেবে আসিনি,একজন সেবক হিসেবে এই দ্বীনি প্রতিষ্ঠানে কাজ করতে চাই। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।” অনুষ্ঠানটি শেষে উপস্থিত সবাই নতুন সভাপতির প্রতি শুভকামনা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১১:৫৯   ২২৬ বার পঠিত  |