ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ভাঙ্গুড়ার এতিম ছোট্ট দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

ভাঙ্গুড়ার এতিম ছোট্ট দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


ভাঙ্গুড়ার এতিম ছোট্ট দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

পাবনা: ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম ছোট্ট  দুই শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে তারেক রহমানের পক্ষে ওই দুই শিশুর খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে ছুটে আসেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন।

সংগঠনের পক্ষে অনুষ্ঠানের বিশেষ অতিথি পাবনা-৩ ( ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম ওই দুই শিশুর হাতে নগদ অর্থ তুলে দেন।

এসময় প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শিশু মরিয়ম ও ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে এই নিভৃত পল্লীর একটি অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন “আমরা বিএনপি পরিবার’। আমরা সংগঠনটির সকল সদস্যের মঙ্গল কামনা করি। মহান আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মানবিক কাজকে কবুল করুন।”

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিন বিএনপি’র সদস্য আরিফা সুলতানা রুমা।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের দুই শিশু মরিয়ম ও ইসমাইলের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন মা আজিমা খাতুন। কিন্তু সম্প্রতি তারও মৃত্যু হলে এতিম হয়ে যায় ওই দুই শিশু। বাবা-মা ছাড়া জরাজীর্ণ একটি ঘরে খুব কষ্টে জীবনযাপন করছিলেন তারা।

এ নিয়ে সম্প্রতি ছোট্ট এতিম দুই শিশুকে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি গোচর হলে তার পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৭:৩০   ৩৩২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ