ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো: হাসান মামুন

যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো: হাসান মামুন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো: হাসান মামুন

পটুয়াখালী: ‘যখন গলাচিপা–দশমিনার মানুষ নেতৃত্বে বসাবে, পার্লামেন্টে পাঠাবে, তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো—ধৈর্য ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যে কোনো পরিস্থিতিতে জাতীয়–আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা গলাচিপা–দশমিনার জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা–কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, কোনো ষড়যন্ত্র আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।’
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গলাচিপা পৌর শহরের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
তিনি আরো বলেন, ‘যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। দলের সিদ্ধান্ত এখনো আসে নাই। পটুয়াখালী জেলা ও গলাচিপা–দশমিনা উপজেলা এবং প্রত্যেকটি ইউনিয়নের নেতা–কর্মীরা ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নেবেন—সেই সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত।’
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ–সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ–তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৫০   ২৭৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ