ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরহী নিহত

রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরহী নিহত


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরহী নিহত

রাজশাহী: চারঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চারঘাটের শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ি দিকে যাচ্ছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তারা তিনজন চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংঘতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন এক মোটরসাইকেলে তিনজন।

ওসি বলেন, ‘‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনের মরদেহ সড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে যান। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে পারবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:৪৮   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ