![]()
ঢাকা: দোহারে নাশকতা পরিকল্পনার সন্দেহে ৪ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাত ৭টার থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন।পরে বৃহস্পতিবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
আটকরা হলেন- পৌরসভা ৪ ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ(৫৬) ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, পৌরসভা শাখার ১ নং সদস্য মীর ইমরান হোসেন(২৮),সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ সিকদার(৫২),সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং সদস্য মো আক্তার হোসেন(৫৫)। আটককুত সবাই দোহারে ব্যবসা-বানিজ্য করতেন বলে জানা যায়।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, আটককৃতরা আওয়ামীলীগের উপজেলা ও পৌরসভা শাখার একটিভ নেতা। আটকদের মোবাইলে মিছিলের ছবি পাওয়া গেছে। নাশকতার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে নাশকতার পরিকল্পনার সন্দেহে ৪ জনকে আটক করা হয়। পরে আজ আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক আক্তার হোসেনের দু;সম্পর্কের আত্বীয় জাহাঙ্গীর হোসেন বলেন, আক্তার মেঘুলা বাজারে স্যানেটারী ও টাইলস এর ব্যবসা করতো। আটক ফিরোজ শিকদারের ভাই আফজাল শিকদার বলেন, আমার ভাই জয়পাড়া বাজারে ফার্ণিচারের ব্যবসা করতো।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৫:০৩ ২৪৬ বার পঠিত | ● অভিযোগে ● আটক ● দোহার ● নাশকতা