ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » লকডাউন কর্মসূচির প্রভাবে হাতিয়ায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ

লকডাউন কর্মসূচির প্রভাবে হাতিয়ায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


লকডাউন কর্মসূচির প্রভাবে হাতিয়ায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ

নোয়াখালী: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়।
হস্পতিবার (১৩ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িচর এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে পাঠদান বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শিক্ষার্থীরা জানান, বুধবার ক্লাস চলাকালে বিদ্যালয়ের পিয়ন এসে জানায় পরদিন (বৃহস্পতিবার) স্কুল বন্ধ থাকবে, কেউ আসলে নিজ দায়িত্বে আসবে। এজন্য অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, জেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে ফোনে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি না নিতে। তাই শিক্ষার্থীদের মৌখিকভাবে নিজ দায়িত্বে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম টুটুল বলেন, জেলা শিক্ষা অফিস থেকে আমাকে ফোন দিয়ে নির্দেশনা দেয়া হয়েছে দেশের পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে। তাই স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আসার কথা জানানো হয়েছে। পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার স্কুল নেবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও এ এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম হাসান বলেন, আমরা এ ধরনের কোন নির্দেশনা পাইনি। আমাদের প্রতিষ্ঠান পূ্বের ন্যায় পাঠদান সহ সকল কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৩   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ