![]()
খুলনা: পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের মনোনীত প্রার্থী মাও. আবুল কালাম আজাদ অবহেলিত এ জনপদের মানুষের প্রতি আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন।
এই জনপদের দুঃখ-কষ্ট আর বঞ্চনা আমি খুব কাছ থেকে দেখেছি। চাঁদখালীর অনেক এলাকায় এখনও উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রেই আমরা পিছিয়ে। আপনারা সুযোগ দিলে আপনাদের সেবক হিসেবেই কাজ করব। ভোটে নির্বাচিত হলে এই অবহেলিত জনপদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, আমার কাছে ক্ষমতা ভোগের বিষয় নয়,এটি মানুষের সেবা করার সুযোগ। আপনাদের দেওয়া প্রতিটি ভোটের মর্যাদা রক্ষা করতে এবং প্রতিটি চাহিদা পূরণে আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। ইনশাআল্লাহ, আপনাদের পাশে থেকে এই এলাকার সামগ্রিক উন্নয়নই হবে আমার কাজ।
শনিবার দিনব্যাপী চাঁদখালীর কৃষ্ণনগর, ওড়াবুনিয়া, চর গজালিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ওড়াবুনিয়ায় একটি অবহেলিত রাস্তা সাময়িক সংস্কারের জন্য তিনি আর্থিক সহায়তাও প্রদান করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, ছাত্রশিবির দক্ষিণ জেলা সেক্রেটারি মো. অয়েস কুরুনি, ইউনিয়ন আমীর মাও. রবিউল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর মাও. আজগর হুসাইন ও মো. শাহিনুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাও. খয়বর হোসেন, পৌর শিবির সভাপতি মো. সাইদুল ইসলাম, শ্রমিক সভাপতি মো. আরজান আলী, মাও. রমজান আলী, হাফেজ আরিফুল ইসলাম, মাও. রুহুল আমিন, আ. গফুর মালী, মো. মঞ্জুরুল ইসলাম, ডা. আবুল কালাম, হাফেজ বনি আমিন, হাফেজ জিয়াদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতা-কর্মী।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫১:১৫ ৭১ বার পঠিত | ● উদ্বোধণ ● পা্ইকগাছা ● সংস্কার ● সড়ক