ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে দুই বিএনপি নেতার বাড়ি ভাংচুর, হত্যার হুমকি

সিংগাইরে দুই বিএনপি নেতার বাড়ি ভাংচুর, হত্যার হুমকি


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


সিংগাইরে দুই বিএনপি নেতার বাড়ি ভাংচুর, হত্যার হুমকি

মানিকগঞ্জ: সিংগাইরে বহুল আলোচিত ফোর মার্ডার মামলার আসামী আনোয়ার কসাইকে গ্রেফতারের জের ধরে তার লোকজন স্থানীয় দুই বিএনপি নেতার বাড়িতে ভাংচুরসহ প্রাননাশের হুমকি দিয়েছে দুস্কুতকারিরা।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার(১৪ নভেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা মিয়া ও আসাদুজ্জামান নুর ওরফে মোক্তার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী আসাদুজ্জামান নুর ওরফে মোক্তার হোসেন উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামের মৃত.জবেদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য পদে দায়িত্ব পালন করছেন। অপর ভুক্তভোগী মোস্তফা মিয়া বলধারা ইউনিয়ন যুবদলের সদস্য।
শনিবার (১৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনকে উপজেলার গোবিন্ধল গ্রামের ফোর মার্ডার মামলায় গত ১২ নভেম্বর পুলিশ বলধারা বাজার থেকে গ্রেফতার করেন। এরই জেরধরে পুলিশের উপস্থিতিতে তার ভাই দেলোয়ার কসাই, আইনুল কসাই ও রেজ্জাক কসাই বিএনপি নেতা মোস্তফা মিয়া ও আসাদুজ্জামান নুর ওরফে মোক্তারের বাড়িতে ৪/৫ জন অস্ত্রধারী ভাংচুর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

পরবর্তীতে শুক্রবার ১৪ নভেম্বর দিবাগত রাতে গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতার ভাগিনা পলাশ ও সজিব গং মোটর সাইকেল যোগে দুই বিএনপি নেতার বাড়িতে টিনের গেট ভাংচুরসহ ভিতর প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি দেয়। বিএনপি নেতা মোস্তফা ও আসাদুজ্জামান নুর মোক্তারকে এ সময় বাড়িতে না পেয়ে তারা দ্রুত চলে যায়।এতে বাড়ির লোকজনের মধ্যে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়।
ভুক্তভোগী আসাদুজ্জামান নুর ওরফে মোক্তার হোসেন জানান,আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের ভাগিনা পলাশ গংরা আমাকে মেরে ফেলার জন্য আসে। আমি বাড়িতে না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যাই। তারা আমাকে না পেয়ে আমার বাড়ি ভাংচুরসহ তান্ডব চালায়। তিনি এর সুষ্ট বিচারের দাবি করেন। অপর ভুক্তভোগী মোস্তফা মিয়া তার বাড়ির গেট ভাংচুর ও হুমকির কথা জানান।
এ ব্যাপারে অভিযুক্ত পলাশের সাথে মুঠোফোনে হামলার ঘটনার কথা অস্বীকার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বলেন, আসাদুজ্জামান নুর ওরফে মোক্তার ও মোস্তফার পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:৫৬   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ