ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিব মনোনয়ন পাওয়ায় আমেরিকা প্রবাসী উদ্যোগে দোয়া

পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিব মনোনয়ন পাওয়ায় আমেরিকা প্রবাসী উদ্যোগে দোয়া


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিব মনোনয়ন পাওয়ায় আমেরিকা প্রবাসী উদ্যোগে দোয়া

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি এ আসনের সাবেক সফল সংসদ সদস্য। সেলিম রেজা হাবিব মনানয়ন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এ দোয়া মাহফিলের আয়োজন করেন আমেরিকা প্রবাসী নিউইয়র্ক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ পাবনা-২ নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,হারুন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, আবুল কালাম, সাবেক যুবনেতা রানুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীক হন। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৪:১৩   ৭৯ বার পঠিত  |