ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দীর্ঘ ৭ বছর ভাড়ার বাসায় চলছে পোস্ট অফিসের কার্যক্রম

দীর্ঘ ৭ বছর ভাড়ার বাসায় চলছে পোস্ট অফিসের কার্যক্রম


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


দীর্ঘ ৭ বছর ভাড়ার বাসায় চলছে পোস্ট অফিসের কার্যক্রম

পিরোজপুর: কাউখালীতে উপজেলা পোস্ট অফিস দীর্ঘ ৭ বছর যাবত ভাড়ার বাসায় এর কার্যক্রম চলছে। নিজস্ব কোন ভবন না থাকায় দাপ্তরিক কার্যকর্মে বিঘ্ন ঘটছে। বর্তমানে মাত্র দুইটি ছোট কক্ষে এর কার্যকলাপ চলছে। ফলে অফিসের গুরুত্বপূর্ণ আসবাবপত্র সহ ফাইলপত্র যেখানে সেখানে পড়ে রয়েছে। অবহেলা ও অযত্নে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ২০১৮ সালের ১জুন কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবনটি অকেজো হয়ে পড়ার কারণে অন্যত্র ভাড়া নিয়ে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে পোস্ট অফিস কর্তৃপক্ষ।

উপজেলা পোস্ট অফিসে ১০টি পদের মধ্যে ৬ টি পদ শূন্য রয়েছে, ফলে অফিসিয়াল কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি উত্তম কুমার শিকদার কাউখালী উপজেলা পোস্টমাস্টার অন্যত্র বদলি হয় যাওয়ার পর অপারেটর পারভেজ হাওলাদার ভারপ্রাপ্ত পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছেন। বর্তমানে উপজেলা পোস্টমাস্টার, অপারেটর ১জন, রানার ১জন, প্যাকার ১জন, পোস্টম্যান দুইজন সহ গুরুত্বপূর্ণ ছয়টি পদে দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। তাছাড়া ১৮টি শাখা অফিসে রয়েছে। জনবল ও নিজস্ব ভবন না থাকার কারণে সেবা নিতে এসে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। সময় মত চিঠিপত্র সহ গুরুত্বপূর্ণ ফাইল সেবা গৃহীতার কাছে পৌঁছতে দেরি হচ্ছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত পোস্টমাস্টার পারভেজ হাওলাদার জানান, জনবল সংকট ও নিজস্ব ভবন না থাকার কারণে দাপ্তরিক কার্যকর্মে বিঘ্ন ঘটছে। বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জনবল সংকট সম্পর্কে অবগত করা হয়েছে। পিরোজপুর জেলা পোস্টমাস্টার মোঃ আব্দুল হালিম জানান, এ বিষয়ে আমরা অবগত আছি। ভবনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। নিয়োগ দেওয়া হলে জনবল সংকট সমাধান হয়ে যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২১   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ