ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর পৌরসভায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক

সুজানগর পৌরসভায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


সুজানগর পৌরসভায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক

পাবনা: সুজানগরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শুক্রবার রাতে স্থানীয় মানিকদীর বিদ্যালয় মাঠ চত্বরে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কেরামত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।

অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক-ই আযম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, সুজানগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস, রাফি আহমেদ ফুল,সুজানগর পৌর জামায়াতের সেক্রেটারী মকবুল হোসেন ও জামায়াত নেতা আব্দুল মাজেদ মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে পাবনা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন সুজানগর ও বেড়া অঞ্চলকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে আগামী জাতীয় সংদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৮:৫৫   ১০৬ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ